বাড়িজাতীয়রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (২২ জুন) সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তার গলা জুতার মালা পড়িয়ে ভিডিও ধারণ করতেও দেখা যায়।

উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বাংলাদেশের খবরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমদ একটি মামলা দায়ের করেন। মামলায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী তিনজন প্রধান নির্বাচন কমিশনার-কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, নুরুল হুদা ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন কমিশনের শীর্ষ দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক এবং বিরোধী দলের নানা অভিযোগ রয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ