বাড়িরাজধানীভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা চেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি বলেন, বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর যে বক্তব্য দিয়েছেন, তা তাদের নজরে এসেছে। ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে সরকারের উচিত তার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।
ডা. শফিকুর রহমান বলেন, “ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই এ ধরনের বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে জনমনে বিভ্রান্তি ও নানা প্রশ্নের সৃষ্টি হতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা সরকারের কাছে বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কোনো ধারণা বা অবস্থান প্রকাশ করে থাকেন, তাহলে তা অবশ্যই নিন্দনীয়। বিষয়টি দ্রুত ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা প্রয়োজন।”
জামায়াত আমিরের এ মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট পরিষ্কার হলে এ নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও বিভ্রান্তির অবসান ঘটতে পারে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ