বাড়িজাতীয়বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ফুটপাতের কয়েক দোকান

বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ফুটপাতের কয়েক দোকান

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় খুঁটির নিচে ফুটপাতে থাকা বেশ কয়েকটি দোকান আংশিক পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল–এর কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলছে এবং এর ফুলকি নিচের ফুটপাতের দিকে পড়ছে। এ সময় দোকানিরা দ্রুত মালামাল সরিয়ে নিতে থাকেন।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ