সোমবার, এপ্রিল ২০, ২০২৬
No menu items!
বাড়িরাজধানীবগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু: নামফলক উন্মোচন করলেন তারেক রহমান

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু: নামফলক উন্মোচন করলেন তারেক রহমান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার বহুদিনের স্বপ্ন পূরণ হলো বগুড়াবাসীর।

নামফলক উন্মোচন শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আজ বগুড়াবাসীর জন্য আনন্দের দিন। এই শহর এখন থেকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে পথচলা শুরু করল।” তিনি শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “শহরের রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, নিজেদের ঘরের মতো শহরকেও পরিচ্ছন্ন রাখতে হবে। বগুড়াকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিটি করপোরেশনের নানা সুবিধা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে, যা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
এর আগে তিনি আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন এবং জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করেন। পরে গাবতলীর বাগবাড়ীতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে।
এছাড়া বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ