বাড়িরাজধানীবগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলার শেখপাড়া এলাকায় দ্রুত গতির ট্রাকের চাপায় ইব্রাহিম (২৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শেখপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ইব্রাহিম বাড়ি থেকে কাজের জন্য সাইকেল নিয়ে বের হয়ে দ্বিতীয় বাইপাস সড়কের শেখপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।তিনি  আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ