বাড়িরাজধানীফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার শংকরপাশা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাস এবং মাদারীপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসা একটি অ্যাম্বুলেন্স শংকরপাশা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্স ও ফরিদপুরমুখী বিআরটিসি বাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ