বাড়িক্যাম্পাসনজরুলের জন্মজয়ন্তীতে আজ ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নজরুলের জন্মজয়ন্তীতে আজ ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টার দিকে ত্রিশাল উপজেলার বালার ইউনিয়নে ‘ধারার খাল পুনর্খনন প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে স্বল্প বিরতি নেবেন তিনি।
এরপর বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এদিকে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ