বাড়িজাতীয়টাঙ্গাইলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

টাঙ্গাইলে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা বিএনপি’র উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে এসে শেষ হয়। এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যান এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

এসময় জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ