ইমরুল হাসান বাবু,টাঙ্গাইল:
চলমান ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষাকে ঘিরে টাঙ্গাইলের একটি পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।
সোমবার শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের সামনে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম খান ঝলক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সজীব, যুবদল নেতা রাশেদুল হাসান রানা, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন ও রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, সদস্য ইয়াছিন আরাফাত সুইট, আমির হামজা, সিয়াম সিদ্দিকী, আরাফাত সিনহা সিয়াম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, সানজি, আশিকুর রহমান, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য রাজিব এবং ছাত্রনেতা শহীদুল, ফাহাদ, আদনান, শাহজালাল, শাকিল ও হেলাল উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা জানান, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হওয়ায় অভিভাবকদের ভোগান্তি পোহাতে হয়। তাদের সামান্য স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিকে, স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরীক্ষার সময় এমন মানবিক সহায়তা তাদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক।
