বাড়িজাতীয়জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাত ১০টার কিছু পর তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রাত ১০টা ৩৭ মিনিটে বাসে বসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান।
এর আগে দেশে ফেরার দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো রাস্তাজুড়ে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। পথে পথে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
বিকেল পৌনে ৫টার দিকে জিয়া উদ্যান এলাকায় পৌঁছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তিনি তার পিতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তারেক রহমানকে আবেগাপ্লুত হয়ে চোখের জল মুছতে দেখা যায়।
জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিকেল ৫টা ৪ মিনিটে ওই বাসে করেই সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। দীর্ঘ সফর শেষে রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ