বাড়িরাজধানীচট্টগ্রামসহ ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

চট্টগ্রামসহ ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও মাদারীপুর এই চারটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগে ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক, যিনি নতুন করে ফেনীর ডিসি পদে যোগ দিচ্ছেন।
এছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মো. আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি পদে বদলির আদেশ দেওয়া হলেও, পরে তা বাতিল করা হয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ