বাড়িজাতীয়গাজীপুরে হামের লক্ষণ নিয়ে চার মাসে ভর্তি ২৮৭, গত ২৪ ঘণ্টায় নতুন...

গাজীপুরে হামের লক্ষণ নিয়ে চার মাসে ভর্তি ২৮৭, গত ২৪ ঘণ্টায় নতুন ২৩; টিকাদানে জোর

গাজীপুরে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। জেলার প্রধান চিকিৎসাকেন্দ্র শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট ২৮৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ২৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ২৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪৭ জন হাম রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসকরা বলছেন, হাম রোগে আক্রান্তদের বেশিরভাগই শিশু। তাই অভিভাবকদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের নিয়ে আসার পাশাপাশি হাম-রুবেলা প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা গ্রহণ এবং ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখলে হাম সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম বলেন, “পরিস্থিতি মোকাবিলায় জাতীয়ভাবে টিকাদান ক্যাম্পেইনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।”

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ