বাড়িজাতীয়গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিনটি গরু সহ কোটি টাকার মালামাল পুড়ে...

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিনটি গরু সহ কোটি টাকার মালামাল পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৬ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের তুলার গোডাউনে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গুদামের ভেতরে থাকা সমস্ত ঝুট মালামাল পুড়ে যায়। আগুনে গুদামে থাকা তিনটি গরুও পুড়ে মারা যায়। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যুক্ত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন,রাত ১২ টায় তুলার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নাই। ১০ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ