বাড়িজাতীয়গাজীপুরে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

গাজীপুরে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

 

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শুরু করে মহানগরীর গুরুত্বপূর্ণ প্রায় ৫০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় প্রায় ১ হাজার মোটরসাইকেল আরোহী।
শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক ও গাজীপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ হোসেন আলী প্রমুখ।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ