বাড়িজাতীয়গাজীপুরে গোয়াল ঘরে  থেকে ৭ গরু চুরি

গাজীপুরে গোয়াল ঘরে  থেকে ৭ গরু চুরি

গাজীপুরের শ্রীপুরে এক রাতে ৩ কৃষকের ৭টি গরু চুরি হয়েছে।

বুধবার (২১ মে) ভোর রাতের দিকে শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড লোহাগাছ গ্রামে এ  ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, পৌর এলাকার লোহাগাছ গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আসাদ মিয়া, একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে খোরশেদ মিয়া ও  রিয়াজ উদ্দিনের ছেলে কাঞ্চন মিয়া। ।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পৌরসভার লোহাগাছ গ্রামের সাতরাস্তা মোড় এলাকার কৃষক খোরশেদ মিয়ার লাল রঙের একটি দুধের গাভী, কালো রঙের একটি বকনা ও ধূসর রংয়ের একটি বাছুর চুরি হয়। গোয়াল ঘরের সিটকারি কেটে গরুগুলো নিয়ে যায় চোর। যেগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা। এদিকে, প্রতিবেশী আসাদ মিয়ার লাল রঙের একটি গাভীন গাভী ও লাল রঙের একটি বকনা বাচুর গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। যেদুটির বাজার মূল্য ১লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে, একই রাতে লোহাগাছ বহেরাতুলী এলাকার কাঞ্চন মিয়ার গেট ও গোয়াল ঘরের তালা কেটে দুটি লাল রঙের গরু চুরি হয়।  যেগুলোর বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।  রাত ৩টা থেকে ৪টার মধ্যে ওইসব গোয়াল ঘরের তালা কেটে গরুগুলো চুরি করে অজ্ঞাত চোরেরা। চুরির পরপরই খোঁজ পেলেও চুরের গাড়ি ধরতে পারেনি বলে জানান স্থানীয়রা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,’ গরু চুরির ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায় নি। কৃষকদের অভিযোগ পেলে গরু উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ