বাড়িরাজধানীকোরবানির গরু: খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে ঢাকায় যাচ্ছেন সোহাগ

কোরবানির গরু: খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে ঢাকায় যাচ্ছেন সোহাগ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কালো মানিক’ উপহার দিতে কোরবানির গরু নিয়ে ঢাকায় যাচ্ছেন পটুয়াখালীর সোহাগ মৃধা।

বৃহস্পতিবার সকালে গরুর মালিক তাঁর নিজ বাড়ি  পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া থেকে গরু নিয়ে রওনা হয়েছেন।
ঘাসের অভাবে কখনো চাল খেতে দিয়েছেন। কোনো দিন আবার রান্না করে ভাত খাইয়ে দিয়েছেন। নিজের সন্তানের মতো এভাবে পরম মমতায় গরু লালন-পালনেই বেশ সুখ পান সোহাগ মৃধা।  গ্রামের বাড়িতে টানা ছয় বছর লালন-পালন করেছেন একটি গরু। তা তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছেন। ঈদুল আযহা উপলক্ষে তিনি গরুটি খালেদা জিয়ার হাতে পৌঁছে দিতে রওনা হন । এটা তাঁর অনেক দিনের ইচ্ছা।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ