মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
No menu items!
বাড়িক্যাম্পাসএসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় দেশের তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

পরীক্ষার প্রথম দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭১ হাজার ৬২৬ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
প্রথমে বহুনির্বাচনী, পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, মাঝখানে কোনো বিরতি থাকবে না।
উত্তরপত্রের ওএমআর ফরম সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন কেন্দ্রে আনতে পারবে না। এছাড়া ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ