বাড়িআবহাওয়াবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আজ সোমবার  ঢাকা সহ আশপাশের এলাকায়  হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।

সোমবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ, যা আর্দ্রতা ও ভ্যাপসা গরমের ইঙ্গিত দেয়।
এদিকে রাজধানীবাসীকে ছাতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বাইরে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ