বাড়িআবহাওয়াদুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর সংকেত

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি এলাকায় আজ শুক্রবার (২০ মার্চ) দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান।
সতর্কবার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতেরও জোরালো সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে দেশের সংশ্লিষ্ট সব নদীবন্দরকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ