বাড়িআবহাওয়াকালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে ৩ ঘণ্টা বন্ধ, স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে ৩ ঘণ্টা বন্ধ, স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে যাওয়ায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার রেললাইনের ওপর একটি গাছ পড়ে গেলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে যাওয়ার পথে বাধার সম্মুখীন হয়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে রেলওয়ের উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেসসহ অন্তত তিনটি ট্রেন বিভিন্ন স্থানে আটকে পড়ে। এতে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
পরে উদ্ধারকর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরানো হলে রাত দেড়টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে প্রতিটি ট্রেন প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দুপুরের মধ্যেই ট্রেন চলাচল পুরোপুরি সময়সূচিতে ফিরে আসবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ