বুধবার, মার্চ ২৫, ২০২৬
No menu items!
বাড়িআবহাওয়ারাজধানী ঢাকাসহ ১৪ জেলায় রাতেই কালবৈশাখীর আশঙ্কা, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

রাজধানী ঢাকাসহ ১৪ জেলায় রাতেই কালবৈশাখীর আশঙ্কা, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৪ জেলার ওপর দিয়ে আজ রাতে দমকা হাওয়া, বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, রাজধানী ঢাকার ওপর দিয়ে আজ সন্ধ্যার পর থেকে রাত ১০টার মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, বিকেল ৬টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকায় এই ঝড় আঘাত হানতে পারে।
এছাড়া বিকেল ৪টা থেকে রাত ১২টার মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা, যশোর, খুলনা, মাগুরা, বরিশাল, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। একই সময়ে টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও মানিকগঞ্জ জেলায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ