দেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার (১ জুলাই) দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র অববাহিকার নিচু এলাকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাস এবং পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সিনপটিক পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
অন্যদিকে, পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানির স্তর বৃদ্ধি পেয়েছে এবং আগামী পাঁচ দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী ৩ থেকে ৫ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সতর্কীকরণ স্তরে পৌঁছাতে পারে। এতে নদীতীরবর্তী নিচু এলাকাগুলো আংশিক প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়সহ সংলগ্ন উজান অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী চার দিনও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পাউবো জানিয়েছে, ভারী বর্ষণের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র অববাহিকার নিচু এলাকায় স্ব
