বাড়িআবহাওয়াঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প, আতঙ্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প, আতঙ্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬।

অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এটি মৃদু কম্পন। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম রাজ্যে।
এর আগে বুধবার রাত ১০টা ৫১ মিনিটে মিয়ানমারের সীমান্ত অঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্পে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন কম্পনের ফলে জনমনে আতঙ্ক তৈরি হলেও মৃদু ভূমিকম্প সাধারণত বড় দুর্যোগের পূর্বাভাস নয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ