মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা সমালোচনা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। শুরুটা ভালো হয়নি বলেই স্পষ্ট স্বীকারোক্তি তার
মাত্র ২১ মিনিটেই মরক্কোর ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। পরে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক গোল দলকে সমতায় ফেরায়। তবে পুরো প্রথমার্ধে ব্রাজিলকে বেশ এলোমেলো ও চাপের মধ্যে দেখা গেছে
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন আমাদের শুরুটা ভালো হয়নি দল কিছুটা উদ্বিগ্ন ছিল। আমরা বল হারিয়েছি এবং অনেক ডুয়েলে হেরেছি। প্রথমার্ধ ভালো ছিল না দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি হয়েছে
তিনি আরও বলেন কিছুটা দুশ্চিন্তা ছিল যার কারণে শুরুতেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারাই। শুরুর দিকেই সেটা সামলে নিতে পারলে ম্যাচটা আরও নিয়ন্ত্রণে রাখা যেত
অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ আত্মসমালোচনা করলেও ফল নিয়ে পুরোপুরি হতাশ নন। তার মতে মরক্কো শক্তিশালী দল হওয়ায় এই ম্যাচ সহজ ছিল না
তিনি বলেন বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময় কঠিন। প্রথম ম্যাচে আপনি টুর্নামেন্ট জিততে পারবেন না। ফলাফল একেবারে খারাপ নয় তবে আমাদের উন্নতি করতে হবে
পরবর্তী ম্যাচে হাইতির বিপক্ষে আরও ভালো পারফরম্যান্সের আশা করছেন আনচেলত্তি। তিনি জানান স্কোয়াডের ভেতর থেকেই সমস্যার সমাধান খুঁজতে হবে এবং ভারসাম্য ফিরিয়ে আনতে হবে
ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স নিয়েও সন্তোষ প্রকাশ করেন ব্রাজিল কোচ। তার ভাষায় সে খুব ভালো খেলেছে এবং ম্যাচে অনেক বিপজ্জনক ছিল। তার সব গুণ আছে এবং এই বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে পারে
আগামী ২০ জুন হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
