বাড়িখেলাধুলানেইমারের দেওয়া জার্সি পরে ব্রাজিলের খেলা দেখলেন সাকিব!

নেইমারের দেওয়া জার্সি পরে ব্রাজিলের খেলা দেখলেন সাকিব!

ব্রাজিল তারকা ফুটবলার নেইমারের সঙ্গে দারুণ সম্পর্ক বাংলাদেশের রবিন মিয়ার। গত কাতার বিশ্বকাপের সময়ও এ বিষয়টা মিডিয়ায় এসেছিল। বাংলাদেশি ছেলে রবিন মিয়া থাকেন ব্রাজিলের সাও পাওলোয়। সে সূত্র ধরে নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতা তার।

একদিন আগে তিনি পোস্ট করেছেন, নেইমার এবং তার বাবা নেইমার সিনিয়র তাকে তিনটি পার্সোনালাইজড জার্সি উপহার দিয়েছেন। সে সঙ্গে ব্রাজিলের প্রথম পর্বের তিন ম্যাচের তিনটা টিকিঅন্যদিকে বাংলাদেশি সাংবাদিকদের কল্যাণে জানা গেছে, ক্রিকেটার সাকিব আল হাসান নেইমারের দেয়া ব্রাজিল জার্সি পরেই মাঠে যাবেন খেলা দেখার জন্য। সঙ্গে তিনি মজা করে বলেছিলেন, ফেসবুকে ছবি দিয়ে লিখবো, ‘পল্টি’। প্রসঙ্গতঃ সাকিব আল হাসান আর্জেন্টিনা সমর্থক। এমনকি গত বিশ্বকাপের সময় সাকিবকে দেখা গেছে আর্জেন্টিনা জার্সি পরে অনুশীলন করতেও।

তো রবিন মিয়া এবং সাকিবের এই যোগসূত্রটা দেখা গেলো ব্রাজিল এবং মরক্কো ম্যাচের দিন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা দেখতে গেলেন সাকিব। রবিন মিয়ার দেওয়া নেইমারের পার্সোনালাইজড জার্সি দেখা গেলো সাকিবের গায়ে। সঙ্গে রবিন মিয়া নিজে। সেই ছবি আবার পোস্ট করেছেন রবিন মিয়া তার ফেসবুক প্রোফাইলে। ক্যাপশন লিখলেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’

যদিও রবিন মিয়া লেখেননি, সাকিবকে তিনিই জার্সিটা দিয়েছেন। তবে, জার্সিতে নেইমারের স্বাক্ষর এবং রবিন মিয়ার আগে পোস্ট করা জার্সির মিল দেখেই সেটা অনুমান করা গেছে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ