ভিয়েতনামের বিপক্ষে আজকের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে জায়গা পেয়েছেন হামজা চৌধুরী। দলে সুযোগ পেয়েছেন দুই প্রবাসী তরুণ ফাহমেদুল ইসলাম ও জায়ান আহমেদও। তবে অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া এই ম্যাচের একাদশে নেই।
তার অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সোহেল রানা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক রায়হান কাজী, ফাহমেদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও শমিত সোম।
