রবিবার, মে ১০, ২০২৬
No menu items!
বাড়িখেলাধুলাএক সেশনে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিলো বাংলাদেশ

এক সেশনে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিলো বাংলাদেশ

দ্বিতীয় দিন পুরোপুরি দাপট দেখিয়েছে পাকিস্তান। কিন্তু তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়ে ম্যাচে ফিরেছে স্বাগতিক বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ৪ উইকেট নিয়ে চেপে ধরেছেন পাকিস্তানকে। দিনের প্রথম সেশনে সফরকারীরদের বোর্ডে যোগ হয়েছে ৭২ রান। হারিয়েছে ৪ উইকেট।

রোববার (১০ মে) মিরপুরে তাসকিন ও মিরাজের তোপে ২০ রানে দ্রুত ৪ উইকেট হারানোর পর লাঞ্চের আগে সফরকারীদের বোর্ডে রান জমা হয়েছে ৫ উইকেটে ২৭১ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের রান থেকে এখনও ১৬২ রান দূরে অবস্থান সফরকারীদের।

দিনের শুরুটা পাকিস্তানের ছিল তৃতীয় দিনের। টেস্টের অভিষেকে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় পাকিস্তানি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন আজান আওয়াইজ। তবে সেঞ্চুরির পর ১৪ চারে ১০৩ রানে তিনি থামেন তাসকিনের বলে। এইজ হয়ে আটকা পড়েন স্লিপের ফিল্ডার বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। ভাঙে আওয়াইজ-ফজলের ১০৪ রানের জুটি। ২১০ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

২২৬ ও ২২৭ রানে আরও দুটি উইকেটের পতন হয় সফরকারীদের। ব্যাটিং করতে নেমে থিতু হওয়ার আগেই তাসকিন আহমেদের দ্বিতীয় শিকারে পরিণত হলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। মাত্র ৯ রান করে আউট হন তিনি। এরপর সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ রানের খাতা খোলার আগেই।

৪ উইকেট হারানো পাকিস্তানের হিসাব যেন কিছুতে মিলছিলো না। হিসাব মেলানোর আগেই আরেকবার আঘাত হানেন মিরাজ। দলের বোর্ডে ৩ রান যোগ হতেই ২৩০ রানে সেট ব্যাটার আব্দুল্লাহ ফজলকে সাজঘরে ফেরত পাঠান তাইজুল ইসলামের ক্যাচ বানিয়ে। ৬০ রান করে তার বিদায়ে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছে পাকিস্তান।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ