বাড়িখেলাধুলাআইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয়ে টেবিলের অষ্টম স্থান থেকে এক লাফে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা।

মঙ্গলবার (১২ মে) টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। ফলে ১০৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দলের এই জয়ের পেছনে বল হাতে সবচেয়ে বড় অবদান রাখেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে একাই শিকার করেন পাঁচ উইকেট, যার মধ্য দিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। এই জয়ের মধ্য দিয়েই চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ।

এর আগে তিন ম্যাচে এক ড্র ও এক হারে বাংলাদেশ পয়েন্ট টেবিলে ছিল অষ্টম স্থানে, যেখানে তাদের পয়েন্ট শতাংশ ছিল ১৬.৬৭। পাকিস্তানকে হারানোর পর তিন ম্যাচে টাইগারদের পয়েন্ট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪.৪৪-এ। এতে তারা উঠে এসেছে ছয়ে, পিছনে ফেলেছে পাকিস্তানকে।

এই হারের পর পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট শতাংশ এখন ৩৩.৩৩।

টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে সাত জয় ও এক হারে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। দক্ষিণ আফ্রিকা তিনে, শ্রীলঙ্কা চারে এবং ভারত রয়েছে পাঁচ নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে আত্মবিশ্বাসও অনেকটাই বেড়েছে বাংলাদেশ দলের।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ