শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
No menu items!
বাড়িআইন-আদালতসংসদে একদিনে ১০ বিল পাস, আলোচনা ছাড়াই সর্বসম্মত অনুমোদন

সংসদে একদিনে ১০ বিল পাস, আলোচনা ছাড়াই সর্বসম্মত অনুমোদন

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ধারাবাহিকতায় একদিনেই আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে অনুষ্ঠিত অধিবেশনে এসব বিল উত্থাপন করা হয়।

অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো দফাওয়ারী সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উপস্থাপন করলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। এসব বিল সর্বসম্মতভাবে পাস হয়।
এছাড়া সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে সেটিও কণ্ঠভোটে গৃহীত হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন, যা সংসদে অনুমোদন পায়।অন্যদিকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে সেগুলোও সর্বসম্মতিক্রমে পাস হয়। সংসদে একদিনে এতগুলো গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ায় সংশ্লিষ্ট খাতগুলোতে দ্রুত নীতিগত পরিবর্তন ও উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ