বাড়িজাতীয়লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ

যুক্তরাজ্যের লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময় শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে আকবর হোসেন বলেন, “লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।”
তিনি আরও উল্লেখ করেন, তার এই পদত্যাগের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই। এদিকে, আকবর হোসেনের পদত্যাগের বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ