শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল–৮ (বাসাইল–সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী, লাবিব গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল নির্বাচনী ব্যস্ততার মাঝেও পিতার কবর জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি কালিহাতী পৌরসভার সিলিমপুর পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মো. ওসমান গণির কবর জিয়ারত করেন। এ সময় তিনি সূরা ফাতেহা পাঠ করেন এবং কবরবাসীর আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
জিয়ারতের সময় সালাউদ্দিন আলমগীর রাসেল আবেগাপ্লুত হয়ে প্রিয় পিতার আত্মার শান্তি কামনা করেন। এরপর স্থানীয় এলাকাবাসী ও উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
তার পিতা ওসমান গণি মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং কাদেরিয়া বাহিনীর হনুমান কোম্পানির কমান্ডারের অধীনে দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয়রা তার এই মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এবং আসন্ন নির্বাচনে সমর্থনও ব্যক্ত করেছেন।
সালাউদ্দিন আলমগীর রাসেল টাঙ্গাইল–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তিনি এলাকায় উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে তার নির্বাচনী প্রচারণায় পথসভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের প্রতি এই শ্রদ্ধাশীল মনোভাব তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে এসেছে।
