সোমবার, মার্চ ২৩, ২০২৬
No menu items!
বাড়িঅর্থনীতিজ্বালানি নিয়ে আতঙ্ক নয়, সাশ্রয়ী ব্যবহারের আহ্বান মন্ত্রীর

জ্বালানি নিয়ে আতঙ্ক নয়, সাশ্রয়ী ব্যবহারের আহ্বান মন্ত্রীর

জ্বালানি তেল নিয়ে চলমান উদ্বেগের মধ্যে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, ‘জনগণের কাছে আমার আহ্বান—আপনারা আতঙ্কিত হবেন না, প্যানিক করবেন না। দেশে জ্বালানি রয়েছে, আমরা নিয়মিত সরবরাহ বজায় রেখেছি। তবে প্রয়োজনের অতিরিক্ত তেল না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।’
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হলেও দেশের ভোক্তাদের স্বার্থে সরকার দাম বাড়ায়নি। স্পট মার্কেট থেকে বেশি দামে তেল সংগ্রহ করেও তা আগের দামে সরবরাহ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দিনরাত কাজ করছি এই সংকট মোকাবেলায়।’
সরকারি হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে সাম্প্রতিক ছুটির কারণে কিছু ফিলিং স্টেশন বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘সরবরাহ অব্যাহত রয়েছে। জনগণ যদি সহযোগিতা করে এবং অপ্রয়োজনীয় মজুত না করে, তাহলে কোনো সংকট হবে না।’
বিশ্ববাজারের পরিস্থিতি ও পরিবহন প্রক্রিয়ার জটিলতার কথাও তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন অনুমোদন ও নিরাপত্তাজনিত প্রক্রিয়ার কারণে সরবরাহে কিছুটা সময় লাগছে।
সবশেষে মন্ত্রী সাশ্রয়ী ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, ‘সাশ্রয়ীভাবে তেল ব্যবহার করুন। এটি শুধু দেশের জন্যই নয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা ও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে এই খাতে চাপ কিছুদিন অব্যাহত থাকতে পারে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ