বাড়িরাজনীতিসংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী

সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী জাতীয় সংসদের উপনেতা হয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় দলের সভায় সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত বছরের ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ