বাড়িজাতীয়কালিয়াকৈরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

কালিয়াকৈরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল চারটায় কালিয়াকৈর বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিয়াকৈর বাজারে এসে শেষ হয়।
অনুষ্ঠানে পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনের সঞ্চালনায় ও আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান মোল্লাহ্।
র‌্যালিতে পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরের প্রধান সড়কগুলোতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে এবং আগামী দিনে এই সংগ্রামে যুবসমাজকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাহ্ বলেন, “যুবদল সব সময় গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে এসেছে। আগামীতেও আমরা দলের নেতৃত্বে মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার আদায়ে মাঠে থাকব।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ