মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
No menu items!
বাড়িইসলামকওমি মাদরাসার দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ

কওমি মাদরাসার দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া-এর অধীনে ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল আজ (সোমবার) দুপুর ২টায় প্রকাশ করা হবে।

বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্য, পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ব্যক্তিগত ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মাদরাসার ফলাফলও অনলাইনে পাওয়া যাবে।
মাদরাসার অ্যাডমিনরা বোর্ডের নির্ধারিত HEMS সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এছাড়া বোর্ড অ্যাডমিনরাও তাদের অধীনস্থ সব মাদরাসার ফলাফল একইভাবে সংগ্রহ করতে পারবেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ