বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে— সকালে ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল। এরপর অসহায় ও পথশিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (ফ্রি হেলথ চেক-আপ) এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।
মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে দুপুরে উপস্থিত পথশিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।
