জনসাধারনের অবগতির জন্য বিজ্ঞপ্তি
এই মর্মে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি, মোঃ নিজাম উদ্দীন, পিতা: মৃত মোঃ গোলাপ রহমান, মাতা: কহিনুর বেগম, স্বত্বাধিকারী, মেসার্স তাহসিন এন্টারপ্রাইজ, ঠিকানা: প্লট নং-৩৮, রাস্তা নং-১/এ, সেক্টর নং-১৭, ১৭/ক, উত্তরা, ঢাকা-১২০৭।
আমার জ্ঞাতসারে বা পূর্বানুমতি ব্যতীত মোঃ ইমদাদুল ইসলাম, পিতা: মৃত মোঃ গোলাম নবী শেখ, মাতা: আমেনা বেগম, ঠিকানা: গ্রাম- কামারগ্রাম, ডাকঘর- এনএসখোলা-৭৫১০, উপজেলা- লোহাগড়া, জেলা- নড়াইল, জাতীয় পরিচয়পত্র নং-১৯৫৭২৭৩২৫১, আমার কোম্পানীর লাইসেন্স এবং টেন্ডার সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করে ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশের বিভিন্ন জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন দরপত্রে অংশগ্রহণ করেছেন এবং সেই সব প্রতিষ্ঠান হতে কার্যাদেশ গ্রহণ করে মালামাল সরবরাহ করেছেন।
উল্লেখ্য, উপরোক্ত কার্যক্রমসমূহ আমার প্রত্যক্ষ তত্ত্বাবধান, অনুমোদন বা জ্ঞাতসারে পরিচালিত হয়নি। ফলে সংশ্লিষ্ট কার্যাদেশ, সরবরাহকৃত মালামাল, দরপত্র প্রক্রিয়া বা এ-সংক্রান্ত যেকোনো প্রশাসনিক, আর্থিক, আইনগত, দুর্নীতি, জালিয়াতি, নথিপত্রের অসঙ্গতি কিংবা ভবিষ্যতে উদ্ভূত অন্য কোনো অভিযোগ বা বিরোধের দায়ভার ব্যক্তিগতভাবে বা মেসার্স তাহসিন এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী হিসেবে আমি গ্রহণ করবো না।
অতএব, সংশ্লিষ্ট সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সর্বসাধারণকে বিষয়টি অবগত থাকার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
মোঃ নিজাম উদ্দীন
স্বত্বাধিকারী
মেসার্স তাহসিন এন্টারপ্রাইজ
