রবিবার, মে ১০, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়ঈদ উপলক্ষ্যে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু সোমবার

ঈদ উপলক্ষ্যে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু সোমবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সোমবার (১১ মে) থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারাদেশে নির্ধারিত স্থানে ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে নির্ধারিত পরিমাণ পণ্য সরবরাহ থাকবে এবং ক্রেতারা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারবেন। সরকারি নির্দেশনায় টিসিবির পরিবেশক ও কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।

টিসিবির নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ