বাড়িজাতীয়আখেরি মোনাজা‌তের দিন যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

আখেরি মোনাজা‌তের দিন যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে রোববার গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে। শনিবার মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুই দিক এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে। এছাড়াও টঙ্গী ব্রিজ এলাকায় গাড়ি নিয়ন্ত্রণে রাখবে পুলিশ।

বিশ্ব ইজতেমার জন্য দুই দিন ধরে হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ নদীর পাড়ে সমবেত হয়েছেন। শনিবার পর্যন্ত ৭০ টি দে‌শের ৫হাজার বি‌দেশি মেহমান ইজ‌তেমার ময়দা‌নে এসে‌ছেন।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ