বাড়িজাতীয়মেট্রোরেলে যাত্রীদের ভিড়

মেট্রোরেলে যাত্রীদের ভিড়

মেট্রোরেল উদ্বোধনের পর থেকে ছুটির দিনগুলোতেই লোকজনের বেশি ভিড় দেখা যাচ্ছে। শনিবার (২১ জানুয়ারি) একই চিত্র দেখা গেছে।

আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, মেট্রোরেল চালুর সময় সকাল সাড়ে আটটার আগেই যাত্রীরা ভিড় জমাতে শুরু করেছেন। যাত্রীদের মধ্যে অভ্যস্ততাও বেড়েছে মেট্রোরেলে চলাচলে। ফলে স্টেশনে ঢুকতে কিংবা বের হতে সময় লাগছে না যাত্রীদের। তবে যারা এখনো অভ্যস্ত নয় তাদের মেট্রোরেল কর্মীরা সাহায্য করছেন।

এছাড়া যাত্রীরা মেশিনে এবং হাতে হাতে টিকিট কাটতে দেখা যায়। এরমধ্যে অনেক যাত্রী প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার স্বাদ নিতেও এসেছেন।

মেট্রোরেলের অন্য স্টেশনগুলো খুলে দেওয়া প্রসঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, “লোকবল নিয়োগের কাজ পুরোদমে চলছে। তারপর আগামী ২৬ মার্চের মধ্যে মেট্রোরেলের আগারগাঁও-উত্তরা অংশের প্রতিটি স্টেশন খুলে দেওয়া হবে।”

এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরদিন থেকে চালু হয় মেট্রোরেলে যাত্রী চলাচল। তখন থেকেই বাহন কেবল আগারগাঁ-উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মধ্যে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না। আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রাবিরতি দেবে মেট্রোরেল।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ