বাড়িজাতীয়মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৪

মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৪

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ওই দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় প্রাণহানি আরও বাড়ার শঙ্কা রয়েছে।

রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আপাতত ১৪ জন। হতাহত বহু। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ইমাদ পরিবহন কর্তৃপক্ষের দাবি গাড়ির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় চালক। ৪৪ আসনের বাসটিতে যাত্রী ছিল ৪৩ জন

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ