বাড়িজাতীয়ভোরে ভূমিকম্পে কাঁপলো ঢাকা

ভোরে ভূমিকম্পে কাঁপলো ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) ভোর ৬টার দিকে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আবহাওয়া অফিস থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্পের অনুভূতর খবর জানিয়েছেন। ভূমিকম্প আঘাতের টের পেয়ে কেউ কেউ পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ ফেসবুকে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ