কুঁড়িল বিশ্বরোডে ময়লার ডিপোর পাশে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খবর আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ময়লার ডিপোর পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।প্রাথমিকভাবে বাসে কীভাবে আগুন লেগেছে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না সেই খবরও পাওয়া যায়নি।
কুড়িল বিশ্বরোডে বিআরটিসির বাসে আগুন
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
Please login to comment
0 Comments
সবচেয়ে পুরাতন
আরো দেখুন
