বাড়িআন্তর্জাতিক২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ই-স্বাক্ষরের প্রস্তুতিতে পাকিস্তান

২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ই-স্বাক্ষরের প্রস্তুতিতে পাকিস্তান

দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বহুল আলোচিত এ চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী চুক্তি সম্পন্ন হওয়ার পর ইলেকট্রনিক বা ডিজিটাল স্বাক্ষরের (ই-স্বাক্ষর) প্রস্তুতিও নিচ্ছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।

শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তিনি জানান, চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই দুই দেশের মধ্যে ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে এবং এরপর বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগামী সপ্তাহ থেকে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আলোচনার সফল অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার এই দীর্ঘ প্রক্রিয়ায় সহযোগিতা করা বিভিন্ন দেশ ও অংশীজনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শেহবাজ শরিফ তার বার্তায় আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্ভাব্য এই ঐতিহাসিক শান্তিচুক্তি শুধু দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ই সূচনা করবে না, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় কয়েক মাস ধরে চলা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ চুক্তির একটি চূড়ান্ত খসড়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। যদিও কিছু বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে, তবুও আলোচনার বর্তমান অবস্থা শান্তিচুক্তির সম্ভাবনাকে অনেকটাই উজ্জ্বল করেছে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ