আজ শনিবার (০৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান শুরু হয়।
দুপুরে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেন। এর পর শুভেন্দুর পিঠ চাপড়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে অভিবাদন জানান। মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। খবর এনডিটিভি, আনন্দবাজার ও এপিবি আনন্দের।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থলে হাজির হন নরেন্দ্র মোদি। ছাদ খোলা গাড়িতে মোদির পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তারা তিনজন হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান।
সূত্র: এনডিটিভি
