বাড়িআন্তর্জাতিকরাশিয়ার গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১০, নিখোঁজ ১২

রাশিয়ার গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১০, নিখোঁজ ১২

রাশিয়ার উরাল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। এখনো নিখোঁজ রয়েছেন ১২ কর্মী। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) রাতে চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপিস্ক জেলায় এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে এটি কোনো ড্রোন হামলা নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিস্ফোরণের পরপরই কারখানায় আগুন ধরে যায়। দমকল বাহিনীর কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ১২ জন কর্মীর সন্ধানে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার পর শুক্রবার (২৪ অক্টোবর) উরাল অঞ্চলে শোক দিবস ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে, বিস্ফোরণের কারণ উদ্‌ঘাটনে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ