যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন প্রদেশে অন্তত ২০১ জন নিহত হয়েছেন এবং আরও ৭৪৭ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেট সোসাইটি–এর এক মুখপাত্র দেশটির বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি–কে জানান, হামলায় দেশের অন্তত ২৪টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, আক্রান্ত এলাকাগুলোতে বর্তমানে রেড ক্রিসেন্টের ২২০টির বেশি উদ্ধার ও চিকিৎসা দল কাজ করছে। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি চিকিৎসা, খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তৎপরতা বাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
