বাড়িঅপরাধপাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ১৩ সেনা নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ১৩ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ভয়াবহ এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সেনাবাহিনীর কনভয়ে আঘাত করে। এতে ১৩ সেনা নিহত হন। আহত হন আরও ১০ সেনা সদস্য ও ১৯ জন বেসামরিক ব্যক্তি।
বার্তা সংস্থাটি বলছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের দুটি বসতবাড়ির ছাদ ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয় বলে নিশ্চিত করেছেন ওই এলাকার এক পুলিশ কর্মকর্তা।
পাকিস্তানি তালিবান-ঘনিষ্ঠ হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর আত্মঘাতী স্কোয়াড এই হামলার দায় স্বীকার করেছে বলেও দাবি করেছে এএফপি।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ