ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান Ali Larijani ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান। মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে। ঘটনার পর প্রথমে ইসরায়েল তার মৃত্যুর দাবি করলেও, প্রায় একদিন পর বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরানও বিষয়টি নিশ্চিত করে।ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা Mehr News Agency তার মৃত্যুর খবর প্রকাশ করে।এর আগে, ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা Tasnim News Agency জানায়, Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর এক বিবৃতিতে দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার Gholamreza Soleimani নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায়’ তিনি নিহত হয়েছেন।আলি লারিজানির মৃত্যু নিয়ে নতুন বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় আজীবন সংগ্রাম শেষে তিনি শাহাদাত বরণ করেছেন। দেশ ও জাতির সেবায় আত্মত্যাগের মাধ্যমে তিনি ‘শাহাদাতের পরম গৌরব’ অর্জন করেছেন বলেও উল্লেখ করা হয়।উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: মেহের নিউজ, আলজাজিরা
