বাড়িআন্তর্জাতিকইরানের রাজধানী তেহরানে ইসরাইলের হামলা

ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের হামলা

ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার এ হামলা চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানায়, তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, তেহরানজুড়ে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, নতুন এই হামলায় ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর শিরাজে একটি ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজ বিমানবন্দরের আশপাশে ইসরায়েল হামলা চালিয়েছে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। হামলার পর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
এছাড়া ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে অবস্থিত নোজেহ বিমানঘাঁটির কাছে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এই ধারাবাহিক হামলার অংশ হিসেবে ইসরায়েল আবারও নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচির অন্যতম প্রধান এই স্থাপনাটি এর আগেও একাধিকবার হামলার শিকার হয়েছে।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে তারা এক রাতেই ২০০ যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই হামলায় বহু পারমাণবিক স্থাপনা, ডজনখানেক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা টার্গেট হন।
এর জবাবে ইরান ১০০টি ড্রোন ইসরায়েলের দিকে ছুড়ে, যার অধিকাংশই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ